Header Ads

Header ADS

ইনডেমনিটি অধ্যাদেশ’

Image result for ইনডেমনিটি অধ্যাদেশ’

১৯৯৬ সালের ১২ নভেম্বর ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল হয়।
ইনডেমনিটি হলো কোনো বিচারকার্যকে বাধা প্রদান-সংক্রান্ত অধ্যাদেশ বা আইন। কোনো অভিযান বা অভ্যুত্থানের ক্ষয়ক্ষতি আদালতবহির্ভূত রাখার জন্য আইনসভা যে বিল পাশ করে, তাকেই ইনডেমনিটি বিল বলে। এই শব্দের অর্থ শাস্তি এড়ানোর ব্যবস্থা, অর্থাত্ ইনডেমনিটি অধ্যাদেশ হলো
১৯৭৫ সালের ১৫ আগস্ট সংসদ অধিবেশন না থাকায় আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হয়েও বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মোশতাক আহমেদ অধ্যাদেশ আকারে ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে এ আইন প্রণয়ন করে।

হত্যাকাণ্ডের পরে খন্দকার মোশতাকই বাংলাদেশের রাষ্ট্রপতির পদ গ্রহণ করে। আইনটি ১৯৭৫ সালের ৫০ নম্বর অধ্যাদেশ হিসেবে অভিহিত ছিল।

১৯৭৯ সালে আইনটি সংসদ কর্তৃক অনুমোদন দেওয়া হয়।

এটি ১৯৭৯ সালের ৯ জুলাই বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীর পর সংশোধিত আইনে বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার একেবারে বন্ধ হয়ে যায়। পরে।

তত্কালীন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শাহ আজিজুর রহমান পঞ্চম সংশোধনী বিলটি পেশ করে। শাহ আজিজ রাজাকারদের অন্যতম। অধ্যাদেশটিতে দুটি অংশ আছে—প্রথম অংশে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থি যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না। দ্বিতীয় অংশে বলা আছে, রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবে, তাদের দায়মুক্তি দেওয়া হলো,

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.